ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরাও রেহাই পাননি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৬, ১৪:৪০আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৫:০৯

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার প্রতিটি খাতেই লুটপাটের ধারা প্রতিষ্ঠা করেছিল। এ থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও রেহাই পাননি। তাদের কল্যাণ ট্রাস্টের টাকা দুর্বল ব্যাংকে স্থানান্তর করে রেখে নিজেদের লোকদের সুবিধা করে দিয়েছিল। এ কারণে ২০২২ সাল থেকে শিক্ষক ও কর্মচারীরা তাদের পাওনা টাকা পাননি। চার বছর পর কোনও রকম ভোগান্তি ছাড়াই আজ ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীকে অনলাইনের মাধ্যমে টাকা হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার পাওনা টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের যাতে অবসরের পর একেবারে শূন্য হাতে বিদায় না নিতে হয়, সে লক্ষ্যে ১৯৯১ সালে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট গঠন করেন। পরবর্তী সময়ে ২০০১ সালে সরকার গঠন করার পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবসর সুবিধা চালু করেন। আজ তার জন্মদিনে তার তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বরাবরই ছিলেন শিক্ষার্থীবান্ধব। তিনি সর্ব প্রথম নারীদের উপবৃত্তি ও বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন দেশেই এই মডেল অনুসরণ করা হচ্ছে।

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা উত্তোলন করতে ভোগান্তি পোহানোর বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। অনেক ক্ষেত্রে নাকি ঘুষও দিতে হয়। এটি জাতীয়ভাবে আমাদের হীনতা ও দৈন্যতার বহিঃপ্রকাশ। তিনি ভবিষ্যতে বিষয়টিতে নজর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
শিক্ষকরা আজ থেকে পাচ্ছেন বকেয়ার অর্থ, ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ   
চিকিৎসক, রোগী ও স্বজনদের আস্থা-সহানুভূতির সম্পর্ক বজায় রাখা জরুরি: প্রধানমন্ত্রী
দেশে একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা
নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা
ঢাকায় ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন
ঢাকায় ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
মেসির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান 
মেসির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর