মেসির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান 

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১৫:০৯আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৫:০৯

ফুটবল মাঠে ফিরেছেন লিওনেল মেসি, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বাবার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। তাই এই মুহূর্তে মেসিকে ঘিরে বাড়তি প্রশ্ন, আলোচনা কিংবা কৌতূহল নয়। প্রয়োজন নীরবতা, শান্তি আর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান- এমনটাই মনে করেন ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস।

মেসির বাবা হোর্হে মেসি গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে হয়োস বলেন, সবকিছু ধীরে ধীরে এগোতে দেওয়া উচিত। কারণ মেসি যে গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি রাতারাতি বদলে যাওয়ার মতো কোনো বিষয় নয়। তার ভাষায়, ‘নীরবতা, শান্তিই এখন সবচেয়ে ভালো পথ। মেসিকে নিজের মতো করে সময় খুঁজে নেওয়ার সুযোগ দিতে হবে এবং সেই নীরবতার মধ্যেই তার পাশে থাকতে হবে।’

হয়োস মেসিকে একজন অসাধারণ মানুষ হিসেবেও বর্ণনা করেন এবং তার পরিবারের প্রশংসা করেন। গত শনিবার রাতে বিমানে করে রোজারিওতে যান মেসি। আর্জেন্টিনার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সেখানে তিনি একটি ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেন। এরপর মায়ামিতে ফিরে এসে আবারও ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে যোগ দেন।

দলের প্রতি মেসির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে হয়োস আবেগঘন কণ্ঠে বলেন, তার মূল্যায়ন করার মতো যথেষ্ট শব্দই তিনি খুঁজে পান না। শুধু ফুটবলার হিসেবে মেসির মূল্য নয়, একজন অসাধারণ মানুষ হিসেবে তার বিশাল হৃদয় এবং মানবিক মূল্যবোধই বেশি গুরুত্বপূর্ণ। আর কখনো কখনো সেই অনুভূতি প্রকাশ করার জন্য শব্দ যথেষ্ট হয় না।

শুক্রবার সকালেও সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলনেও অংশ নেন মেসি। সামনে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ। এমএলএসে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে তারা।

মেসির খেলার সময় কতটা হবে এবং দলের অধিনায়কের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন-এমন প্রশ্নের জবাবেও হয়োস আবারও ফিরিয়ে আনেন সেই একই প্রসঙ্গ- নীরবতা।

তিনি বলেন, ‘কিছু বিষয় একান্তই ব্যক্তিগত। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ব্যক্তিগত বিষয় থাকে। মেসির ক্ষেত্রেও বিষয়টি একই। মানুষ কথা বলতে এবং নিজের মতামত দিতে ভালোবাসে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগত সীমারেখাকে সত্যিকার অর্থে সম্মান করা।

/এফআইআর/
সম্পর্কিত
মেসির পর এবার হাল্যান্ড: মাদক পাচারকারীদের প্যাকেটে কেন ফুটবল তারকারা?
বিয়ের দিনেও মেসির শোক ভুললেন না রোনালদো, জানালেন সমবেদনা
বাবাকে হারিয়ে মেসির আবেগঘন চিঠি, ‘আমি তোমাকে ভালোবাসি বাবা’ 
সর্বশেষ খবর
জয়ের কাছে থেকেও শান্ত বললেন, ‘ফল নিয়ে ভাবছি না’
জয়ের কাছে থেকেও শান্ত বললেন, ‘ফল নিয়ে ভাবছি না’
শাপলা-ইলিশ থেকে ফ্রিল শাড়ি, মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামাঞ্জারের ফ্যাশন
শাপলা-ইলিশ থেকে ফ্রিল শাড়ি, মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামাঞ্জারের ফ্যাশন
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার
গ্যাস-বিদ্যুৎ বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চান ব্যবসায়ীরা
গ্যাস-বিদ্যুৎ বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চান ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর