সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৬, ১৯:৩৪ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৯:৪৬

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র-অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আরেক নেতাকে দেখলাম, তার এলাকার মানুষ তাকে নাকি ধরে গ্যাসের জন্য। আমরা তো অস্বীকার করছি না যে গ্যাসের সমস্যা নেই। সেই নেতা এবং যারা মঞ্চে বসে পেছনে ফ্যানের বাতাস খেয়ে সামনে হারিকেন রেখেছে, সবার উদ্দেশে বলতে চাই, বিএনপি জনগণের জন্য কাজ করছে।’

তিনি বলেন, ‘বিএনপির পরিকল্পনা আছে জনগণের জন্য। আগামী ২৭ তারিখ যে সংসদের অধিবেশন শুরু হবে, সেখানেই আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করবো আগামী ১০ বছর কীভাবে জ্বালানি সমস্যার সমাধান করবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এসব রাজনৈতিক দলকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি মনে করেন জনগণের প্রতি দায়িত্ব আছে, তাহলে পরিকল্পনা নিয়ে আসুন। আপনাদের পরিকল্পনা যদি আগামী ৩ মাসে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনা গ্রহণ করবো। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।’

তিনি আরও বলেন, ‘তারা পরিকল্পনা নিয়ে আসুক সরকারের থেকে ভালো কিছু। আরও ৩ মাস দিলাম, ছয় মাসের মধ্যে সমাধান করতে পারলে আমি প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করবো। আর যদি তারা শুধু জনগণকে বিভ্রান্ত করার জন্য এসব কথা বলে থাকে, তাদের অবশ্যই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
সর্বশেষ খবর
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
ইরানের দুই প্রতিনিধিকে ‘বের করে’ দিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের দুই প্রতিনিধিকে ‘বের করে’ দিয়েছে যুক্তরাষ্ট্র
কেন ১৯৩২-৩৩ সালের ‘বডিলাইন’ সিরিজ ক্রিকেটের কালো অধ্যায়?
কেন ১৯৩২-৩৩ সালের ‘বডিলাইন’ সিরিজ ক্রিকেটের কালো অধ্যায়?
এক শাড়ির দাম ২ লাখ টাকা, ব্যাগে করে এনে বিক্রি হয় হাটে
এক শাড়ির দাম ২ লাখ টাকা, ব্যাগে করে এনে বিক্রি হয় হাটে
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট