বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৬ আগস্ট ২০২৬, ১৩:৩৩আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৪:০৩

কিশোরগঞ্জ সফরে যাওয়ার পথে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের খবর পান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ দলের খেলোয়াড়দের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। তিনি পুরো দলকে অভিনন্দন জানান। 

রবিবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত ভিডিওতে তারক রহমানকে বলতে শোনা যায়, আপনাদের ওয়েলকাম করার জন্য আমরা অপেক্ষা করছি। সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কংগ্র্যাচুলেশন।

এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে হাসান মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি জানান, হাসান প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।

পরে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দিয়ে তামিম ইকবাল বলেন, আমাদের ইয়াংস্টার। তানজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। 

এরপর তামিম ইকবাল বলেন, ‘ভাইয়া, তানজিদ তামিম বগুড়ার ছেলে।’ 

জবাবে তারেক রহমান বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জে ৪ প্রস্তাব জামায়াতের
মালয়েশিয়াকে এবার উড়িয়ে দিলো বাংলাদেশ
সর্বশেষ খবর
এবার কাঠমান্ডুতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, যাত্রীরা আসছেন অন্য ফ্লাইট
এবার কাঠমান্ডুতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, যাত্রীরা আসছেন অন্য ফ্লাইট
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমে প্রথম ট্রফি আর্সেনালের
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমে প্রথম ট্রফি আর্সেনালের
মিসরে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত কুশনারের বিরল বৈঠক
মিসরে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত কুশনারের বিরল বৈঠক
দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম
দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম
সর্বাধিক পঠিত
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই দিয়ে ‘জুলাইয়ের জিয়াফত’ আয়োজন আম্মারের
রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই দিয়ে ‘জুলাইয়ের জিয়াফত’ আয়োজন আম্মারের