এক হাজার ৮৫০ কোটি ব্যয়ে দুটি কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত সরকারের 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৮ আগস্ট ২০২৬, ০৮:২৮ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৮:২৮

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ (এআইটি) এই দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে এক হাজার ৮৫০ কোটি টাকার বেশি। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ক্রয় প্রস্তাবটি উত্থাপন করে। 

প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার নির্ধারণ করে বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনার সুপারিশ করা হয়। অগ্রিম আয়করসহ এই কার্গো এলএনজির মোট মূল্য ধরা হয়েছে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা। 

এছাড়া আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরেক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এ কার্গোর জন্য মোট ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।  

দুই কার্গো এলএনজি ক্রয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় এক হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা। 

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রযোজ্য বিধান অনুযায়ী প্রস্তাবটি বিবেচনা করে অনুমোদন দেয়। বাসস।   

/এসটি/ 
সম্পর্কিত
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
কাতারের এলএনজি বন্ধ আরও ২ মাস, আমদানি ব্যয় বৃদ্ধির শঙ্কা
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি