অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০০:০৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০৬

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার পুলিশি তত্ত্বাবধানে ট্রেনে করে তাদের পাঠানো হয়। শনিবার এ তথ্য জানিয়েছে গুরুগ্রাম পুলিশ। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে। 

পুলিশ জানায়, গুরুগ্রাম পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) ও পুলিশ অপারেশনস স্টাফের পৃথক অভিযানে ওই ২৭ বাংলাদেশিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ ভিসা, পাসপোর্ট বা অনুমোদনসংক্রান্ত কোনও নথি পাওয়া যায়নি। পরে আটক ব্যক্তিদের মানেসরের একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার পুলিশি পাহারায় ট্রেনে করে ২৭ বাংলাদেশিকে পাঠানো হয়েছে। তাদের যাত্রার জন্য ট্রেনে একটি অতিরিক্ত সাধারণ বগিও সংযুক্ত করা হয়। ওই কর্মকর্তা বলেন, ‘২৭ বাংলাদেশি নাগরিক পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনে ওঠেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ট্রেনটি সফলভাবে ছেড়ে যায়। পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছে’।

জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে বিদেশি নাগরিকদের শনাক্ত ও পরিচয় যাচাইয়ের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

/আইএএম/
সম্পর্কিত
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
কী, কেন, কীভাবে থমকে গেছে ইসরায়েলে ঐক্য সরকার গঠনের আলোচনা, এখন কী হবে?
সর্বশেষ খবর
বাংলাদেশের পোশাকের অর্ডার কি সত্যিই ভারতে চলে গেছে?
বাংলাদেশের পোশাকের অর্ডার কি সত্যিই ভারতে চলে গেছে?
সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপি, দুটিতে জামায়াত-আ.লীগ বিজয়ী
সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপি, দুটিতে জামায়াত-আ.লীগ বিজয়ী
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: মঞ্জুর মুর্শেদ
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: মঞ্জুর মুর্শেদ
কীভাবে মিছিল করলো, আ.লীগ নেতা ইকবালের বাড়ির ইট তো থাকার কথা নয়: বিএনপি নেতার হুঁশিয়ারি
কীভাবে মিছিল করলো, আ.লীগ নেতা ইকবালের বাড়ির ইট তো থাকার কথা নয়: বিএনপি নেতার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা