নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে শোক জানালেন ড. খলিলুর রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ১৪:১৬আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৪:১৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেপালের সাম্প্রতিক মর্মান্তিক বন্যার প্রেক্ষিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে টেলিফোন করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী নেপালে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

একে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি বাংলাদেশের সমবেদনা ও প্রার্থনা রয়েছে।” তিনি উল্লেখ করেন যে, এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি এবং এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার সন্ধান পাওয়া গেলে নেপাল সরকারের সহায়তা কামনা করেন। 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ নেপালের প্রয়োজনে যেকোনও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।” 

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এই কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতির উষ্ণ অঙ্গভঙ্গির জন্য ধন্যবাদ জানান। নেপালি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং গুরুতর পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর তাদের কোনও সহায়তার প্রয়োজন হলে সুনির্দিষ্ট প্রয়োজনে সহযোগিতা নিবেন বলেও জানান তিনি। 

একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তা পৌঁছে দেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ
নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০  
সর্বশেষ খবর
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
ইকরার মৃত্যু: মাকে নিয়ে আদালতে আলভী
ইকরার মৃত্যু: মাকে নিয়ে আদালতে আলভী
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড প্রসঙ্গে যা বললো বিসিবি
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড প্রসঙ্গে যা বললো বিসিবি
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত