ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৫:২৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৫:২৩

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অধিবেশনের শুরুতে স্পিকার এই সংসদে গত ২০ আপস্ট দেশের ২৩ তম রাষ্ট্রপতির নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এর পর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন।

এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে। তবে আইন প্রণয়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটিগুলো গঠন এবং সংবিধান সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ১৫ জুলাই চলতি সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, জানতে চাইলেন রুমিন ফারহানা
সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে 
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ
সর্বশেষ খবর
নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৮৯, নিখোঁজ হাজারের বেশি
নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৮৯, নিখোঁজ হাজারের বেশি
‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, জানতে চাইলেন রুমিন ফারহানা
‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, জানতে চাইলেন রুমিন ফারহানা
বর্ষায় ঝরনার সৌন্দর্য দেখতে বাংলাদেশ থেকে ঘুরে আসুন সাহিবগঞ্জ
বর্ষায় ঝরনার সৌন্দর্য দেখতে বাংলাদেশ থেকে ঘুরে আসুন সাহিবগঞ্জ
বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার
বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে