চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আধুনিক মাল্টিরোল ফাইটার কেনার পরিকল্পনা কোনও হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়— এটি সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদি ‘ফোর্সেস গোল’-এর অংশ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘‘বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমান সক্ষমতায় তুলনামূলক ঘাটতি রয়েছে।’’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশের হাতে অল্পসংখ্যক মিগ-২৯ রয়েছে। এর বাইরে যুদ্ধবিমান বহরের বড় অংশ জে-৭ সিরিজের, যার প্রযুক্তিগত ভিত্তি অনেক পুরোনো।’

তিনি বলেন, ‘‘বর্তমান সময়ে আধুনিক বিমান বাহিনীতে ‘মাল্টিরোল ফাইটার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই যুদ্ধবিমান দিয়ে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার সক্ষমতা প্রয়োজন।’’

উপদেষ্টা জানান, বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনসহ বিভিন্ন উৎসের বিকল্প রয়েছে। তুলনামূলক মূল্য, সক্ষমতা এবং পরিচালন ব্যয় বিবেচনা করে চীনা বিকল্পটি সরকারের কাছে সুবিধাজনক মনে হয়েছে।

তিনি বলেন, ‘‘সমমানের সক্ষমতা তুলনায় অনেক কম দামে পাওয়া সম্ভব—এটিও সরকারের একটি গুরুত্বপূর্ণ বিবেচনা।’’

তিনি আরও বলেন, ‘‘সাম্প্রতিক বাস্তব যুদ্ধক্ষেত্রেও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সক্ষমতা নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে বলে সরকার মনে করছে।’’

তবে যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে দুর্নীতির ঝুঁকির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘‘অতীতে মিগ-২৯ কেনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ ও মামলা হয়েছিল। সরকার সে অভিজ্ঞতাও মাথায় রাখবে।’’

‘‘এটি কোনও আকস্মিক বা বিচ্ছিন্ন কেনাকাটা নয়, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ,’’ বলেন তিনি।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টার
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
সর্বশেষ খবর
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা