লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটন বিচ এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের পর ৪০ বারের বেশি আফটারশক অনুভূত হয়েছে। এতে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে গেছে এবং অবতরণের ঠিক আগমুহূর্তে ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ‘আর্থকোয়েক মোড’ চালু করে। এ সময় শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিদর্শনে পাঠানো হয়। তবে কোনও হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভাগটি। একই সঙ্গে সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (এলএএক্স) পার্কিং এলাকায় যাওয়ার পথের অন্তত তিনটি ওপরের জানালা ভেঙে যায়। এতে টার্মিনাল ৭-এর একটি চলাচলের পথের অংশ বন্ধ করে দেন কর্মীরা। যাত্রীরা ছাদের কিছু অংশের প্যানেল খুলে পড়ার কথাও জানান। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী ছাদের ভেতরে পানির প্রধান পাইপ ভেঙে যাওয়ার ভিডিও প্রকাশ করেন।

ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের রানওয়ের কাছে পৌঁছেছিল ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। এ সময় বিমান নিয়ন্ত্রণকক্ষ থেকে পাইলটকে অবতরণ বাতিল করে পুনরায় আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ম্যানহাটন বিচে দুটি আফটারশক এবং কাছের হারমোসা বিচে আরও চারটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। এগুলো একই এলাকায় সংঘটিত ধারাবাহিক ভূমিকম্পের অংশ বলে ধারণা করা হচ্ছে। অল্প জায়গার মধ্যে একাধিক ভূমিকম্প সংঘটিত হলে তাকে ভূমিকম্পের ঝাঁক বা ‘আর্থকোয়েক সোয়ার্ম’ বলা হয়।

ক্যালিফোর্নিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আফটারশক অব্যাহত থাকতে পারে।

শনিবার দুপুর ২টা পর্যন্ত মূল ভূমিকম্পের পর ৪০টি পর্যন্ত আফটারশক শনাক্ত করেছে ইউএসজিএস। ভূকম্পনবিদ লুসি জোনস বলেন, বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। সংখ্যার দিক থেকে এটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হলেও স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
সর্বশেষ খবর
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল