ফায়ারম্যানদের চিকিৎসায় তৈরি হচ্ছে বিশেষায়িত বার্ন হাসপাতাল

জামাল উদ্দিন
১৬ এপ্রিল ২০১৬, ১৯:৪৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২০:১২

বিশেষায়িত বার্ন হাসপাতাল দগ্ধ ফায়ারম্যানদের চিকিৎসার জন্য এবার ৫০ শয্যার বিশেষায়িত বার্ন হাসপাতাল তৈরি হচ্ছে রাজধানীর মিরপুরে। চলতি জুলাই মাসে হাসপাতালটি চালুর কথা থাকলেও নিয়োগ প্রক্রিয়া ও নির্মাণ কাজ শেষ হয়নি এখনও। তবে এক বছরের মধ্যে হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ারম্যানদের জন্য মিরপুর ট্রেনিং সেন্টারে ২০ বেডের একটি বার্ন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয় ২০০৯ সালে। পরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। ২০১১-২০১৬ অর্থ বছরে হাসপাতালটির নির্মাণ, সরঞ্জাম কেনা ও নিয়োগ প্রক্রিয়া শেষ করে আগামী জুলাই মাসে চালু করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়। হাসপাতাল ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। তবে, এখনও নিয়োগ প্রক্রিয়াসহ আরও কিছু কাজ বাকি থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আরও এক বছর সময় বাড়িয়ে নেওয়া হয়। হাসপাতালটিতে বিভিন্ন পর্যায়ে প্রধান কনসালটেন্টসহ ১৫২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

আরও পড়তে পারেন: পুলিশ থেকে ক্ষমা আদায়কারী সাহসী হাবিবা জান্নাতের কথা

ব্রিটিশ আমল থেকে ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড এ দেশে চালু রয়েছে। কিন্তু ১৯৮২ সালে তৎকালীন ফায়ার সার্ভিস পরিদফতর, সিভিল ডিফেন্স পরিদফতর এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্ধার পরিদফতরকে একীভূত করে বর্তমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কার্যক্রম নতুনভাবে চালু করা হয়। দেশে প্রথম ও দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে ফায়ার সার্ভিস এখনও অন্যান্য সংস্থার চেয়ে এগিয়ে আছে। সাধারণ মানুষের জান-মাল রক্ষা করতে গিয়ে অনেক ফায়ারম্যান দগ্ধ হয়ে পঙ্গু হয়েছেন। জীবন দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ফায়ার সার্ভিসের বার্ন ট্রিটমেন্ট হাসপাতাল নির্মাণ প্রকল্পের পরিচালক আতাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, যেকোনও দুর্যোগে প্রথম সাড়া দানকারী প্রতিষ্ঠান হচ্ছে ফায়ার সার্ভিস। পথে কোনও প্রতিবন্ধকতা না থাকলে তারা স্টেশন থেকে ঘটনাস্থলে যেতে সময় নেন মাত্র ২০ মিনিট। খবর পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ফায়ারম্যানরা গাড়ি নিয়ে রাস্তায় নামছেন। আগুন নেভাতে গিয়ে যখন ফায়ারম্যানরা দগ্ধ হন তখন দেখা যায় দ্রুত তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে নয়।

 

আরও পড়তে পারেন: আইএস সদস্য জান্দাল ও ইব্রাহিমের খোঁজ নিচ্ছে পুলিশ

প্রকল্প পরিচালক আতাউল হক বলেন, প্রায়ই দেখা যায় দুর্যোগে সাড়া দিতে ও মানুষের জান-মাল রক্ষা করতে গিয়ে দগ্ধ কিংবা গুরুতর আহত ফায়ারম্যানদের নিয়ে বিভিন্ন হাসপাতালে গেলে সিটের অভাবে তাদের সুচিকিৎসা হচ্ছে না। সে জন্যই প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট এ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে পাঁচতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। হাসপাতালটি চালু হলে অগ্নি সেনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। উৎসাহ জোগাবে কাজে। দেশের বিভিন্নস্থান থেকে গুরুতর রোগীদের ঢাকায় নিয়ে আসতে থাকবে অ্যাম্বুলেন্স সেবাও।

আতাউল হক বলেন, এ হাসপাতালে যে কেবল ফায়ারম্যানদের চিকিৎসা হবে তা নয়, সাধারণ মানুষের জন্যও ১০টি সিট নিয়মিত বরাদ্ধ থাকবে। সিট খালি থাকা সাপেক্ষে এর চেয়েও বেশি সাধারণ মানুষকে এ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হবে। পোড়া চিকিৎসা ছাড়াও সাধারণ চিকিৎসা ব্যবস্থাও থাকবে এ হাসপাতালে। তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও উন্নত প্যাথলজি ব্যবস্থাও থাকবে হাসপাতালটিতে। এখানে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের কোয়ার্টারও নির্মাণ করা হচ্ছে বলেও তিনি জানান।

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম