ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন বর্তমানে দুটি নির্বাচন নিয়ে কাজ করছে। এর একটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই আসনটি শূন্য হয়েছে। নির্বাচন কমিশন এ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

তবে তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এটি তার ধারণা এবং বিষয়টি নিশ্চিত ধরে নেওয়ার অনুরোধ করেন। তার ধারণা অনুযায়ী, চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হতে পারে।

আখতার আহমেদ বলেন, ‘আমরা আগামীতে দুটো নির্বাচন নিয়ে কাজ করছি। একটা হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন; যেখানে মহামান্য রাষ্ট্রপতি উনার রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পরে ঠাকুরগাঁও আসনটা শূন্য হয়েছে। এবং আমরা সেটা নির্বাচন করবো। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিচ্ছি।’

এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রবিবার বলেছিলেন, ‘এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারবো। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।’

গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী 
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ায় দাবানল: বায়ুমণ্ডলে বিস্ফোরিত হতে পারে ‘কার্বন বোমা’
ইন্দোনেশিয়ায় দাবানল: বায়ুমণ্ডলে বিস্ফোরিত হতে পারে ‘কার্বন বোমা’
আন্তর্জাতিক পদক আসতে পারে, এমন ফেডারেশনকে অগ্রাধিকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক পদক আসতে পারে, এমন ফেডারেশনকে অগ্রাধিকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন