আদালতে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১০:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:২৯

আদালতে খালেদা (ফাইল ছবি)

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান একথা জানিয়েছেন। তিনি সকাল ১০টা ২৫ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে উপস্থিত হন।

বিশেষ জজ আদালতে আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু ওই দিন আদালতে হাজির হননি তিনি।

এ মামলায় এখন পর্যন্ত ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রপক্ষের সব সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে খালেদা জিয়াকে তা পড়ে শোনানো হবে এবং পরে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হবে। তিনি ইচ্ছে করলে তার পক্ষে সাফাই সাক্ষ্য দিতে পারবেন।

এর আগে ৩১ মার্চ বিচারক এ মামলার তিনজনকে আদালতে হাজির থাকতে বলেছিলেন। অপর দুই আসামি হলেন, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান। চার আসামির মধ্যে একজন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

এদিকে একই আদালতে বিচারাধীন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদীর পরবর্তী জেরার দিন ২১ এপ্রিল।

ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দুটির বিচার চলছে।

/এসআর/এসএইচচট/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম