রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়েছে, সরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এতে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সব দফতরের দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ পাঠানো ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনও সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিষয়টি অতীব জরুরি, অবিলম্বে এটি কার্যকর হবে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ
নিজের বাসায় ‘সোলার প্যানেল’ বসিয়ে জাতীয় গ্রিডে দিয়েছি: প্রধানমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি শুধু সম্ভাবনাময় খাত নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিচারক
দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিচারক
‘নিরাপত্তা’ ইস্যুতে জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠান স্থগিত 
‘নিরাপত্তা’ ইস্যুতে জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠান স্থগিত 
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো