মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি-ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪

মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক করতে বিদ্যমান নীতি ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন করছে সরকার। এ লক্ষ্যে সেবা সহজীকরণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কর্মসম্পাদন পরিবীক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, পরিদর্শন ও তদারকি এবং গণশুনানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম জানতে চান, মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারের বিদ্যমান নীতিমালার সংস্কার বা আধুনিকায়নের কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাঠ প্রশাসনকে অধিকতর জনবান্ধব, স্বচ্ছ, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সরকার বিদ্যমান নীতি ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি জানান, নাগরিক সেবার মানোন্নয়নের পাশাপাশি তথ্য অধিকার আইন বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, পরিদর্শন ও তদারকি এবং গণশুনানি কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ২০২৬ সালে ‘সেবা সহজীকরণ নির্দেশিকা, ২০২৬’, ‘সরকারি দফতরের ওয়েবসাইট নির্দেশিকা, ২০২৬’ এবং ‘জেলা প্রশাসকদের কার্যক্রম মূল্যায়ন নির্দেশিকা’ প্রণয়ন করা হয়েছে।

ডিজিটাল সেবায় জোর

মাঠ প্রশাসনের সেবা আরও সহজ ও নাগরিককেন্দ্রিক করতে বিভিন্ন ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে ডি-নথি, আইবাস++, ই-নামজারি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, ই-জিপি, অনলাইন জিডি, ই-রিটার্ন, ই-পর্চা এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়। এছাড়া হেল্পলাইন নম্বর ৯৯৯ ও ৩৩৩সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সরকারি কর্মসম্পাদনের আরও কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। একই সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, মাঠ প্রশাসনের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রতি মাসে মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে অনলাইনে সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব ও নাগরিককেন্দ্রিক করতে সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজীকরণ, প্রযুক্তিনির্ভরতা বৃদ্ধি, কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং কর্মসম্পাদনের ফলাফলভিত্তিক পরিবীক্ষণ জোরদারের মাধ্যমে বিদ্যমান নীতি ও ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন অব্যাহত থাকবে।

কমিটি ও টাস্কফোর্সের সুপারিশ নিয়ে নির্দিষ্ট প্রশ্নের পরামর্শ

অন্য এক প্রশ্নে মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য সাবিকুন্নাহার জানতে চান, সরকারের বিভিন্ন কমিটি, কমিশন ও টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নের বর্তমান অগ্রগতি কতটুকু।

জবাবে প্রধানমন্ত্রী জানান, মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কমিটি ও টাস্কফোর্স গঠন করা হয়ে থাকে।

গঠিত এসব কমিটি ও টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা, সমন্বয় এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, কোনও নির্দিষ্ট কমিটি বা টাস্কফোর্সের সুপারিশ, কার্যক্রম কিংবা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে হলে সংশ্লিষ্ট কমিটি বা টাস্কফোর্সের নাম উল্লেখ করে সংসদ সদস্যরা সুনির্দিষ্ট প্রশ্ন করতে পারেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা, নতুন ৪ প্রকল্পের উদ্যোগ
সর্বশেষ খবর
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা, নতুন ৪ প্রকল্পের উদ্যোগ
সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা, নতুন ৪ প্রকল্পের উদ্যোগ
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা