স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনও বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ সবকিছু পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা নির্বাচন কমিশন ঠিক করবে। এ বিষয়ে আইনগত মতামত বা ব্যাখ্যার প্রয়োজন হলে নির্বাচন কমিশন সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে। তখন আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করে দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা কিংবা অযোগ্যতা নির্বাচন কমিশনই ঠিক করবে। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে জামায়াত সরকারের ওপর কোনও দায় চাপালে তা হবে না। সংসদে বিল পাস হওয়ার সময় তারাও ছিল।

এদিকে, বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, স্থানীয় উন্নয়ন, জলবায়ু এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ