বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২১

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যম সেতুবন্ধনের ভূমিকা পালন করছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছেন। সরকারের ২১২ দিনে অনেক সাফল্য এসেছে উল্লেখ করে তিনি বলেন, গুণগত পরিবর্তন আনতে হলে কিছুটা ধৈর্য ধরতে হবে। গ্যাসের সংকটও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সরকার নিশ্চিত করেছে যে জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই সরকার কার্যক্রম পরিচালনা করছে। ক্ষমতা ভোগের বিষয় নয়, বরং এটি দায়িত্ব—সরকার সে বিষয়টি মনে রেখেই কাজ করছে।

দেশের জন্য আগামী তিন মাস গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন দিকনির্দেশনার কথাও জানান প্রেস সচিব। বিশেষ করে ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমকে/এম/
সম্পর্কিত
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
সর্বশেষ খবর
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের