ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন। ভুটানের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। 

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির (জিএমসি) উন্নয়নে বিশেষ করে পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ সরবরাহে অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান। 

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী এ অঞ্চল ও জনগণের সম্মিলিত স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য ভুটানের সমর্থন কামনা করেন।

ভুটানের রাষ্ট্রদূত গত ২৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজার সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় বাংলাদেশের রাষ্ট্রপতির উপস্থিতিতে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এসও/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বশেষ খবর
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
গ্যাস সরবরাহে উন্নতি হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে: মাহদী আমিন
গ্যাস সরবরাহে উন্নতি হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে: মাহদী আমিন
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা