রানি এলিজাবেথের জন্মদিনের কেক বানাবেন নাদিয়া

তানভীর আহমেদ, লন্ডন
১৭ এপ্রিল ২০১৬, ১৭:২৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:৩৪

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০ তম জন্মদিনের কেক বানাবেন বিবিসি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্যা গ্রেইট ব্রিটিশ বেইক অফ’ বিজয়ী ব্রিটিশ বাংলাদেশি নাদিয়া হুসেইন। আগামী ২১শে এপ্রিল বৃহস্পতিবার রানির জন্মদিনে নাদিয়া হুসেইন তার তৈরি সুস্বাদু ‘অরেঞ্জ ড্রিজেল কেক’ নিয়ে উপস্থিত থাকবেন রাজকীয় উইন্ডসর প্রাসাদের বিখ্যাত ভেন্যু গিল্ডহলে। 

বেক কুইন নাদিয়া হুসেইন বানাবেন রানি এলিজাবেথের ৯০তম জন্মদিনের কেক

সম্প্রতি আইটিভির ‘লুজ উইম্যান’ অনুষ্ঠানে এক জমজমাট আড্ডায় এই চমকপ্রদ গোপন খবরটি নাদিয়া নিজেই প্রকাশ করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন জানান, তিনি কমলা, দই ও বাটারক্রিমের সংমিশ্রণে ‘অরেঞ্জ ড্রিজেল কেক’ তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন। নাদিয়া শুরুতে ফ্রুট কেক বানানোর পরিকল্পনা করেছিলেন, পরে এটিকে ভিন্ন মাত্রা দেওয়ার ইচ্ছে থেকেই এই বিশেষ কেকটি টক স্বাদযুক্ত করবেন বলে জানান।

রানি এলিজাবেথ

প্রাণবন্ত এই আড্ডায় নাদিয়া তার সন্তানদের প্রশংসা করে জানান, ‘আমি রানির জন্মদিনে কেক বানাবো’ শুনে আমার দুই ছেলে এতোদিন এই গোপন খবরটি গোপনই রেখেছে। তবে আমার একমাত্র মেয়ে ভেবেছিল ‘দ্যা গ্রেইট ব্রিটিশ বেইক অফ’ অনুষ্ঠানের বিচারক ম্যারি বেরি’র জন্যই আমি কেক বানাতে যাচ্ছি।’

ওই অনুষ্ঠানে নাদিয়া আরও জানান, ইতোমধ্যে রানীর সঙ্গে তার একাধিকবার মেসেজ আদান প্রদান হয়েছে। রানী কোন ফ্লেভার পছন্দ করেন, কেকের ধরন ও উপকরণ কী হবে তা নিয়েও আলোচনা হয়েছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম