ঢাকায় ব্যবসার কাজে এসে চীনা নাগরিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ০২:০৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ০২:১৬

চীন-পতাকা উত্তরার একটি বাসায় ছং (৪৪) নামে এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে তার ‍মৃত্যু হয়।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ১২ নম্বর বাসার ১৪ তলায় থাকতেন ওই চীনা নাগরিক। গত ১০ এপ্রিল তিনি হার্ট এ্যাটাক করে বাথরুমের ভেতরে পড়ে যান। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গত সাতদিন চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।’
এসআই বলেন, ‘ওই বাসায় তার স্ত্রীর ভাই ফুং পানের সঙ্গে তিনি ছিলেন। ব্যবসার কাজে তিনি গত সপ্তাহে ঢাকায় আসেন। এবিষয়ে আমরা চীনা দূতাবাসকে জানিয়েছি। নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
/এআরআর/ এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম