বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী বঙ্গবভবনে গেলে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি। এ সময় পরস্পর কুশল বিনিময় করেন।
এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ করে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাঁচ দিনের সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।