বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে

গাজীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক বিএনপি নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. আবির হোসেন (২৪) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামের একটি ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন।

গ্রেফতারকৃত আবির হোসেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইশুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন পেয়ারা বাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় চাঁদাবাজির মামলা করেন কোনাবাড়ী থানা বিএনপির দফতর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালদের মাধ্যমে তাকে কারগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন আবির হোসেন। একপর্যায়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সামাজিকভাবে মানহানি করার হুমকি দেন। এ ছাড়া ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছেন আবির।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা নথিভুক্ত করে অভিযুক্ত আবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
সর্বশেষ খবর
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
ঢাকেশ্বরী মন্দিরের সেই ‘বিয়ে’ নিয়ে হাইকোর্টে রুল, অভিযোগে যা আছে
ঢাকেশ্বরী মন্দিরের সেই ‘বিয়ে’ নিয়ে হাইকোর্টে রুল, অভিযোগে যা আছে
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি