আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৮:৪২ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:৪২

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে স্পিকারকে সভাপতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতিকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

অপরদিকে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে জহরত আদিব চৌধুরী মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে তার বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন স্পিকার
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
ইরানের নেতৃত্বে ফাটল: গালিবাফকে নিয়ে লেখায় কট্টরপন্থি এমপি কারাগারে
সর্বশেষ খবর
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
পিসিবির সিদ্ধান্তে বাতিল ভারত-পাকিস্তান মহারণ!
পিসিবির সিদ্ধান্তে বাতিল ভারত-পাকিস্তান মহারণ!
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের