আটকে পড়া কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৬, ১৪:৫৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৫৫

আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিবাসী কর্মী নিয়ে কাজ করা গবেষণা সংগঠন রামরুর সোনার মানুষ সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে এ আলোচনার জন্য পরিস্থিতি কিছুটা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘‘ভিসার মেয়াদ বাড়িয়ে তারা যেনো কর্মস্থলে ফিরতে পারে, সে ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল। কিন্তু গত রবিবার যে ঘটনাটা ঘটলো সে ঘটনার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মূলত সৌদিসহ মধ্যপ্রাচ্যের সব দেশ এসব ক্ষেত্রে সব সময় আন্তরিক। এখন যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম তৈরি হয়েছে, তাদের বিষয় বিগত দিনের মতোই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই একটা সমাধানের ব্যবস্থার চেষ্টা চলছে। যাতে ভিসার মেয়াদ বাড়িয়ে তারা আবার কর্মসংস্থানে ফিরতে পারে।’’

তিনি আরও বলেন, ‘তবে এ পরিস্থিতির মধ্যে এ আলোচনা করা কঠিন। কারণ, তারা নিজেরাই একটা দুর্যোগের মধ্যে আছে। তারপরও আশা করি, একটা সমাধান হবে।’’

সৌদির ঘটনায় আহত-নিহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গত রবিবার রিয়াদে এয়ার অ্যাটাকে কয়েকজন বাংলাদেশি গুরুতর হতাহত ও নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই আমাদের রিয়াদস্থ দূতাবাস অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। রাষ্ট্রদূত নিজে এবং সিনিয়র কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নিয়েছেন। যুদ্ধের শুরু থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের নাগরিকদের চিকিৎসা প্রদান এবং নিহতদের মরদেহ দেশে পাঠাতে সব ধরনের আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে।’’

তিনি বলেন, ‘‘সৌদি আরব আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। এই দুর্যোগের দিনে শুধু সহায়তা চাওয়া নয়, তাদের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি সরকার নিজস্ব উদ্যোগে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য দিচ্ছে।’’

ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া কর্মীদের বিষয়ে তিনি আরও বলেন, ‘‘দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী কিছু কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর বিএমইটির মাধ্যমে নিবন্ধনভুক্ত কর্মীদের কেউ নিহত হলে সরকারিভাবে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। আমাদের শ্রমশক্তির প্রায় ৭৫ শতাংশই মধ্যপ্রাচ্যমুখী, যার অর্ধেকের বেশি যায় সৌদিতে। যুদ্ধের কারণে গত কয়েক মাসে লোক পাঠানো কিছুটা কমলেও তা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করছি।’’

নুরুল হক নুর বলেন, ‘‘যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠন কাজের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এবং সেখানে বাংলাদেশিরা অগ্রাধিকার পাবে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খোঁজার কাজও চলছে।’’

দেশে ফেরা কর্মীদের জন্য রি-ইন্টিগ্রেশন প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ ও পূর্ব অভিজ্ঞতার সনদ মূল্যায়ন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘‘মালয়েশিয়াতে জিরো কস্টে সরকারিভাবে কর্মী পাঠানোসহ অন্যান্য জি-টু-জি প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হবে।’’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
হুথি হামলা বাড়ায় ইরান-সৌদিকে ভিন্ন বার্তা পাকিস্তানের
শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সৌদির দুই বিমানবন্দর
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
হুথি হামলা বাড়ায় ইরান-সৌদিকে ভিন্ন বার্তা পাকিস্তানের
হুথি হামলা বাড়ায় ইরান-সৌদিকে ভিন্ন বার্তা পাকিস্তানের
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী