হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৯:৩১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৯:৩১

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় সম্মত হলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তবে তাদের আলোচনার টেবিলে আনতে প্রয়োজন অনুযায়ী সামরিক চাপ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিকি বলেন, ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেন ঘিরে রিয়াদ একটি ‘রেড লাইন’ টেনেছে। হুথি যোদ্ধারা শহরটির আঘাত হানার সীমার মধ্যে চলে আসায় বন্দরনগরীটি রক্ষায় জোট যা কিছু প্রয়োজন, তা-ই করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মালিকি বলেন, সর্বোত্তম সমাধান হলো রাজনৈতিক সমাধান। তবে ইয়েমেন সরকারকে তাদের লক্ষ্য অর্জনে আমাদের সহায়তা করতে হবে।

জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনার উল্লেখ করে তিনি বলেন, হুথিরা যদি ইয়েমেন সরকারের সঙ্গে রোডম্যাপে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে যুদ্ধ... আগামীকালই শেষ হতে পারে।

তবে সে পর্যন্ত স্থলভাগে ইয়েমেনি বাহিনীকে ২৪ ঘণ্টা নিবিড় বিমান সহায়তা দেওয়া এবং হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার কথা জানান এই মুখপাত্র। তিনি বলেন, আমরা থিয়েটার ব্যালিস্টিক মিসাইল (টিবিএম), লঞ্চার এবং ব্যালিস্টিক মিসাইল ও ইউএভির কিছু যন্ত্রাংশ ভেঙে ফেলা ও ধ্বংস করার লক্ষ্য অর্জন করছি।

হুথিদের অগ্রযাত্রার মুখে নভেম্বরে বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে ইয়েমেনি সরকারি বাহিনী পিছু হটে এডেনে অবস্থান নেয়। বর্তমানে হুথিরা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে ইয়েমেনে সৌদি স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে মালিকি বলেন, বাইরে থেকে তাদের আরেকটি সেনাবাহিনী আনার প্রয়োজন নেই।

সৌদি সীমান্তে যেকোনও অনুপ্রবেশ ঠেকাতে সেনারা প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের সীমান্তরেখার কাছাকাছি যেকোনও কিছু ধ্বংস করতে আমরা যা প্রয়োজন তা-ই করব।

আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার খবর নাকচ করে মালিকি বলেন, আমরা আমাদের অস্ত্র কিনছি। এটি সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে হচ্ছে এবং আমাদের কোনো ঘাটতি নেই। আমি (আপনাকে) আশ্বস্ত করছি যে আমাদের দেশ রক্ষার সক্ষমতা আমাদের রয়েছে।

সৌদি আরবে হুথিদের হামলাকে বেসামরিক লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন, হুথিরা যা করছে তা কোনও সামরিক অভিযান নয়। তারা বেসামরিক মানুষ ও স্থাপনার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, সশস্ত্র সংঘাতের আইন না মানলে আপনি যা খুশি করতে পারেন। আর আমি বলব, চ্যালেঞ্জটা হলো আমরা একটি... সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবিলা করছি।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
সর্বশেষ খবর
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা