গাজীপুরে এটিএম বুথে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আটক ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ১১:৪৩আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৩:১১

আটক

গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথ ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ বুধবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটকৃকতদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ৯ লাখেরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আমাদের গাজীপুর প্রতিনিধি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়ার সঙ্গে কথা বলেন জানান, ৩ মার্চ এটিএম বুথ ডাকাতির ঘটনার পর থেকে পুলিশ ও র‌্যাব একযোগে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে সচেষ্ট রয়েছে। তবে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়নি। এ ব্যাপারে র‌্যাব সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।

গত ৩ মার্চ গাজীপুরে  হরিণহাটি এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে এ ডাকাতির ঘটনা ঘটে।

/এআরআর/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম