জাপান থেকে ৩৫ মিটারের টহল জাহাজ পাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড, চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩১ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩১

সমুদ্র নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করতে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অনুদান সহায়তা চুক্তি সই হয়েছে।

গত ২৬ অক্টোবর এই চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

চুক্তির আওতায় ‘মেরিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর জন্য জাপান সরকার অনুদান সহায়তা দেবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত একটি ৩৫ মিটার-শ্রেণির টহল জাহাজ সরবরাহ করা হবে।

জাহাজটি পাওয়ার ফলে কোস্ট গার্ডের সমুদ্রে অপরাধ দমন, চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগকালীন অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর (২৬-২৯ অক্টোবর) উপলক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সহায়তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে বলে দুই পক্ষ আশা প্রকাশ করেছে।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই রয়েছে: প্রধানমন্ত্রী
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না, নতুন তারিখ ঘোষণা
বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না, নতুন তারিখ ঘোষণা
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান