স্পিকারকে প্রধান করে সংসদীয় ককাস গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৬, ১৮:২৮ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৮:২৮

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে জাতীয় সংসদে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ গঠন করা হয়।

নবগঠিত এই ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ককাসের চেয়ারপারসন মনোনীত হয়েছেন ফাহিমা নাসরিন।

ককাসের অন্য সদস্যরা হলেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কার্যক্রমে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় আরও জোরদার করাই এই ককাস গঠনের উদ্দেশ্য।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সংসদ ভবনের সব বাতি সেন্সরের আওতায় আনার সুপারিশ
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে, শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
এটা কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে, শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
আন্দোলনের পরিবর্তে বিরোধী দলকে সংসদে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের
আন্দোলনের পরিবর্তে বিরোধী দলকে সংসদে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম