সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৬, ২৩:৪৭ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২৩:৪৭

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। তবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় নিরুপায় হয়েই সরকার প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনগণের ওপর জ্বালানির ঘাটতির চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।’ 

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদা বিবেচনায় আরও এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তার মতে, এটি সরবরাহ ঘাটতি দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।

সৌরবিদ্যুতের ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভালুকায় ডোমেস্টিক রুফটপ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ তৈরি হবে।’ 

সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সজাগ, সচেতন ও সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। সৌরবিদ্যুতের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।’ 

তিনি বলেন, ‘সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।’ 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
কার্ডে দিচ্ছেন ২ হাজার আর গ্যাস-কারেন্ট বিল নিচ্ছেন ৫ হাজার টাকা বেশি: জামায়াত আমির
ডিজেলের দাম বাড়ালো পাকিস্তান, বাড়তে পারে নিত্যপণ্যের দামও
বিশ্ববাজারে ছয় মাসের সর্বোচ্চে তেলের দাম
সর্বশেষ খবর
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী