রাজধানীতে অস্ত্রসহ ১৮ ডাকাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৭:৩২আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:৩৩

গ্রেফতারের প্রতীকী ছবি

দেশীয় অস্ত্র, ছিনতাই করা মোবাইল ফোন ও ল্যাপটপসহ ১৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ওয়ারি জোনের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর গোলাপবাগের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সংঘবদ্ধ এই ডাকাত চক্রের অধিকাংশ সদস্য কক্সবাজারের চকরিয়া থানার বাসিন্দা। চক্রের মূলহোতা হারুনকে গ্রেফতার করা সম্ভব না হলেও তাকে ধরতে অভিযান চলছে।

গ্রেফতার কৃতরা হচ্ছেন- নাসির উদ্দিন, বকতিয়ার, মো. হেলাল, সৈয়দ আলম, আবু বক্কর, মো. মোবারক, মো. বোরহান উদ্দিন, জিয়াউল করিম, বেলাল উদ্দিন, মো. নুরুদ্দিন, আহামেদ নুর, আলা উদ্দিন, আব্দুল মোমেন, জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, মেসবাউর রহমান মুন্না, মো. রুবেল ও সরোয়ার উদ্দিন সিফাত।

আরও পড়ুন: জারিফসব হারিয়ে জারিফের আশ্রয় খালার বাসায়

উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগের ২৮/২/বি ছয়তলা বাড়ির ২টি ফ্ল্যাটে যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ডাকাত দলের এই ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০টি মোবাইল সেট, ৬টি ল্যাপটপ, একটি ট্যাব, দুটি চাপাতি এবং পাঁচটি ছুরি উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানায়, ঢাকা শহরের বিভিন্ন স্থানে লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও ডাকাতি করেছেন তারা। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক