খেজুর-কমলা-আপেল আমদানিতে শুল্ক কমলো

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪২

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগামী ২৪ জানুয়ারি হতে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাব দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন খসড়া অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিলপূর্বক প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান প্রণয়ন করা হয়। 

এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পরবর্তী সময়ে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধান সংশোধনপূর্বক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ১৪ অক্টোবর জারি করা হয়।

জারিকৃত অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
রমজান উপলক্ষে তিন ফল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি
সর্বশেষ খবর
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
‘মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি’
‘মুসলিম সাহিত্য সমাজের রেনেসাঁর লক্ষ্য আজও বাস্তবায়িত হয়নি’
‘আর পড়বো না, নিটার ছেড়ে দেবো’ বলেও মারধর থেকে রেহাই পাননি ১৬ শিক্ষার্থী
‘আর পড়বো না, নিটার ছেড়ে দেবো’ বলেও মারধর থেকে রেহাই পাননি ১৬ শিক্ষার্থী
ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই
ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল