যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান, বিশ্বজিৎ দাস ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে এসব মামলার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ।

বিবৃতিতে আইনমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার প্রতিশ্রুতি দিয়েছে, যত বাধা-বিপত্তিই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরে আসবে না। গত ১৬-১৭ বছরে যারা নিখোঁজ হয়েছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছেন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। 

এ লক্ষ্যে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর জন্য প্রয়োজনীয় দল পাঠানো হবে বলেও জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ভ্যাট রিটার্ন দাখিলে আগের বিধান বহালে সংসদে বিল
শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল 
উয়েফা নেশনস লিগ ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল 
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক