নবম ওয়েজ বোর্ড ঘোষণার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন : বিএফইউজে

বগুড়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ০৬:২৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৭:২৯

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন।
শুক্রবার বগুড়ায় অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণার পর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে গণমাধ্যম কর্মীদের আর্থ-সামাজিক অবস্থার অসহনীয় অবনতি ঘটেছে।
বিএফইউজের সহ-সভাপতি শহীদ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতারা তাই নবম ওয়েজ বোর্ড ঘোষণার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
এর আগে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিএফইউজের সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) প্রদীপ ভট্টাচার্য্য শংকর। তারা বগুড়ার সাংবাদিক ও  বিএফইউজের সাবেক সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা প্রদান ও কোনও রকম বাধা সৃষ্টি না করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মনতোষ বসু, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, যুগ্ম মহাসচিব অমীয় ঘটক পলুক, তপন চক্রবর্তী, জিএম সজল, মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী পরিষদ সদস্য আরিফ রেহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিষ্ট ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজেডএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন প্রমুখ।
সভায় আগামী জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সভাপতির শূন্যপদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

  /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম