নির্বাচন কমিশনকে উকিল নোটিশ দিয়েছে জাসদের একাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ২১:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২২:০৪

জাসদ হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অনুকূলে দলীয় নিবন্ধন ও প্রতীক বরাদ্দ করায় নির্বাচন কমিশনকে উকিল নোটিশ পাঠিয়েছে দলের অপর অংশ।
রবিবার শহীদ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদের আইনজীবী ড. শাহদীন মালিক এ উকিল নোটিশ পাঠিয়েছেন।
শাহদীন মালিক নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশন গত ৭ এপ্রিল দুই পক্ষের সঙ্গে শুনানি করে আপাতত উভয়কেই মশাল প্রতীক ব্যবহারের নির্দেশনা দেন। একই সঙ্গে জানায় উভয় পক্ষ থেকে দলীল দস্তাবেজ সংগ্রহ করে এ বিষয়ে পরবর্তীতে তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমার মক্কেল গত ১২/১৩ এপ্রিল বিভিন্ন পত্রপত্রিকায় নির্বাচন কমিশন হাসানুল হক ইনুর পক্ষে প্রতীয় বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। যেটা নির্বাচনী আইন ও বিধি পরিপন্থি।
তিনি আরও বলেন, এভাবে একতরফা সিদ্ধান্ত হলে সেটা বেআইনী হবে এবং এক্ষেত্রে আমার মক্কেল আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে।

জাসদ অপর অংশের সভাপতি নুরুল আম্বিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উকিল নোটিশে কি লেখা আছে জাসদের নিয়োগ করা আইনজীবীই ভালো বলতে পারবেন।

এদিকে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বিকেলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এখনও পর্যন্ত এ ধরনের কোনও উকিল নোটিশ তার দফতরে  পৌঁছায়নি। নোটিশ পেলে সে অনুযায়ী ব্যবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে দুই অংশের শুনানির পর হাসনুল হক ইনুর নেতৃত্বাধীন অংশের অনুকূলে দলীয় নিবন্ধন ও প্রতীক বরাদ্দের সিদ্ধন্ত নেয় নির্বাচন কমিশন। প্রায় দুই সপ্তাহ আগে এ সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও পর্যন্ত চিঠি দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনকে উকিল নোটিশ দিয়েছে জাসদের একাংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তঃনির্ভরশীল সম্পর্ক প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে



/ইএইচএস/এসএনএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম