১ মে অনিবন্ধিত সিম কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ২২:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২২:২২

তারানা হালিম আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করার জন্য তাগাদা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। তিনি বলেন, সিম পুনঃনিবন্ধন না হলে পয়লা মে থেকে অনিবন্ধিত সিম তিন ঘণ্টার জন্য বন্ধ হয়ে যাবে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এয়ারটেল আয়োজিত র‌্যালি-পরবর্তী সমাবেশে তিনি এসব বলেন।
সিম নিবন্ধনে গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১৩ কোটির ওপরে সিম হোল্ডার রয়েছেন। যার মধ্যে প্রায় ৭ কোটির ওপরে সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করা হয়েছে। আর এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
আরও পড়তে পারেন:  রওশন এরশাদ জাতীয় পার্টি কোনও কোম্পানি নয়: রওশন এরশাদ

প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি এ পদ্ধতির কারণে কিছুসংখ্যক সিম বন্ধ হয়ে যাবে। আমরা শুরু থেকেই যে কথা বলে আসছি এখনও সে অবস্থানেই আছি। তাই সিম অবশ্যই পুনঃনিবন্ধন করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়েজুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেলের সিইও পিডি শর্মা প্রমুখ।

/এসআইএস/এমও/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম