হরতালের সমর্থনে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ০৩:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০৩:৩২





জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তনুসহ সকল ধর্ষণ-হত্যা,গুম-খুনের বিচার দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা সোমবার অর্ধদিবস হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

আরও পড়ুন: চব্বিশ ঘণ্টা সেবা ১৬২৬৩ নম্বরে




রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইট (প্রান্তিক গেইট) থেকে একটি মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকে (ডেইরি গেইট) গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জাবি শাখার সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিনহাজুর রহমান আকাশ বলেন,দেশে এখন অরাজকতা ও বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। গত এক বছরে দেশে ১ হাজার ৯৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একটি ঘটনারও দৃশ্যমান বিচার হয়নি। অবিলম্বে এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।
বাংলাদেশ ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক মশিউর রহমান বলেন, সারাদেশে চলমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমাদেরকে হরতাল দিতে বাধ্য করেছে। দেশের কোনও নাগরিকের জীবনের নিরাপত্তা নেই। বিচারহীনতার মাধ্যমে প্রত্যেকটি খুন-ধর্ষণের ঘটনায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সমস্ত পরিস্থিতি ভয়াবহ নাজুকতার দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: রাবি শিক্ষক খুনের প্রতিবাদে জবিতে মানববন্ধন

বাংলাদেশ ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, তনুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার একমাস পার হয়ে গেলেও সরকার অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে। সরকার অপরাধীকে লালন করার মধ্যদিয়ে ক্ষমতায় টিকে আছে।
মিনহাজুর রহমান আকাশের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু,জাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দ্বীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, ছাত্র ফেডারেশনের সৌরভ রায় প্রমুখ।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম