চব্বিশ ঘণ্টা সেবা ১৬২৬৩ নম্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ০১:৫৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০২:০৩

স্বাস্থ্য সেবা এখন ২৪ ঘণ্টা ‘১৬২৬৩’ নম্বরে কল করলেই চব্বিশ ঘণ্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবার পরামর্শ পাওয়া যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।এই সেবার নাম দেওয়া হয়েছে ‘সরকারি হেলথ কল সেন্টারঃ স্বাস্থ্য বাতায়ন’।এখানে আরও থাকছে নির্ধারিত ওয়েবসাইট (16263.dghs.gov.bd), ফেসবুক (Facebook.com/ shasthobatayon)ও এসএমএস (+88-015113-16263) বিভাগ। এসব মাধ্যমেও সেবা গ্রহণ করা যাবে। যুক্তরাজ্যের ইউকেএইড-এর অর্থায়নে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস (তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি) সেবাটি চালু করেছে।
আরও পড়তে পারেন:  জ্বালানি তেলের দাম কমলো, গণপরিবহনের ভাড়া কমবে তো?

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জানান,এই ব্যবস্থার ফলে ল্যান্ড বা মোবাইল ফোনের মাধ্যমে এই নম্বরে ফোন করে দিনরাত ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। কল রেট মোটামুটি স্বাভাবিক কল রেটের মতো। স্বাস্থ্য বাতায়ন দেশের যেকোন স্থানের রোগীদের প্রয়োজনে নিকটবর্তী সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা পেতেও সহায়তা করবে। এর মধ্যদিয়ে স্বাস্থ্যসেবা সম্পর্কিত গ্রাহকদের যেকোনও অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হবে এবং দ্রুত সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই সেবার শতভাগ সাফল্য নিশ্চিত করতে কল সেন্টারে কর্মরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন,এই সরকারি কল সেন্টারটি স্বাস্থ্যসেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর আরও  একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে মানুষ জরুরি বা যেকোনও স্বাস্থ্য বিষয়ক সমস্যায় পড়লে ঘরে বসেই সহজে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
তিনি বলেন, গ্রামের ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তার নির্দেশেই ‘১৬২৬৩’ ফোন নম্বর চালু করে এখন থেকে সরকার সেবাকে সাধারণ মানুষের হাতের লাগালে নিয়ে গেল।

আরও পড়তে পারেন: জিতেই চলেছে সাকিবের কলকাতা

স্বাস্থ্য বাতায়ন নম্বরে কল করলে স্বাস্থ্য বিষয়ক যেকোনও তথ্য জানা যাবে। জানা যাবে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা অথবা হাসপাতাল ও ক্লিনিক সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

 

জেএ/এমএসএম/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান