‘সরকার মৌলবাদ-ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৭:৪৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৪

তনু হত্যার প্রতিবাদে ডাকা হরতালে শাহবাগের একাংশ সরকার যেভাবে মৌলবাদ ও ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে তাতে তারাও এ থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠনগুলো সারাদেশে হরতাল পালনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগের প্রধান সড়ক অবরুদ্ধ করে রাখার সময় তিনি এই কথা বলেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাসহ অব্যাহত গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে সোমবার সারাদেশে আধাবেলা হরতাল পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য। এ সময় সংগঠন দুটি রাজধানীর শাহবাগের প্রধান সড়ক সকাল ৬টা থেকে দুপুর ১২টা পযন্ত অবরুদ্ধ করে রাখে।
শাহবাগ অবরোধ চলাকালে লাকি আক্তার বলেন, ‘যখন কোনও হত্যাকাণ্ড ঘটে তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তার এমন বক্তব্য আমরা সবসময়ই শুনি। কিন্তু কোনও প্রতিকার এখনও পাইনি। আপনারা (সরকার) যেভাবে মৌলবাদ ও ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছেন তাতে আপনারাও একদিন রেহাই পাবেন না।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা বনের বাঘকে বের করে সেখানে মানুষকে ঢুকানোর চক্রান্ত করছেন, যা কোনও দিন সফল হবে না।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের বুদ্ধিজীবীরা পর্যন্ত আজকে নিরাপদে নেই, যার প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কিভাবে জীবন দিতে হলো।’ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আজ ধর্ষক ও খুনিদের পক্ষে হাজির হয়েছেন।’

প্রশাসনের সমালোচনা করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল বলেন, ‘পুলিশ সারাদেশে পাখির মতো মানুষ গুলি করে মারছে।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমাদের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর একশ নেতাকর্মী আহত হয়েছেন। যদি আজকের মধ্যে এসব নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা দেশ অচল করে দেবো।’

এ সময় তিনি নিজ দলের নেতাকর্মীদের মুক্তি এবং হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার সারাদেশে বেলা ১২টার সময় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। কেন্দ্রীয়ভাবে বেলা ১২টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে।

/এসআইএস/এফএস/এএইচ/

 

আরও খবর পড়ুন-

কাশিমপুর কারাগার ফের মোটরসাইকেলে তিন ঘাতক

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি