সেতু কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ২০:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২০:৫৭

সংসদে যোগাযোগমন্ত্রী দেড় হাজার মিটার বা তার থেকে বড় দৈর্ঘ্যের সেতু-ট্যানেল ও ফ্লাইওভারসহ এক্সপ্রেসওয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেতু বিভাগের ওপর ন্যস্ত করে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল- ২০১৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বিলটি সংসদে উত্থাপন করার পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে সেতু কর্তৃপক্ষের আওতাধীন স্থাপনা ও সংরক্ষিত অংশের জন্য এর ব্যবহাকারী কোনও সংস্থা বা ব্যক্তি বা যানবাহনের ওপর ফি বা টোল ধার্য ও আদায়ের দায়িত্বও কর্তৃপক্ষের আওতায় থাকবে বলে বলা হয়েছে। বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব বোর্ডের ওপর থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে চেয়ারম্যান এবং সেতু বিভাগের সচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৫ সদস্যের এই বোর্ড গঠিত হবে।

প্রশাসন বোর্ড কর্তৃপক্ষের আওতাধীন স্থাপনাগুলো নির্ধারিত শর্তে ও সময়ের জন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ইজারা দিতে পারবে।

বিলে কোনও সেতু, ট্যানেল টোল, সড়ক বা কর্তৃপক্ষের অন্য স্থানে যানবাহন চলাচলে বাধা দিলে; কর্তৃপক্ষের কোনও বিজ্ঞপ্তি সরিয়ে ফেললে, সারি ভেঙে টোল ঘরের কাছে জট সৃষ্টি করলে দশ হাজার টাকা জরিমানা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সেতু, ট্যানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ কারিগরি দিক থেকে জটিল প্রকৃতির অন্যান্য অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও তদসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়ন এবং সরকারের সিদ্ধান্তের আলোকে বর্ণিত সময়ে জারিকৃত ‘যমুনা মাল্টিপারপাস ব্রিজ অথরিটি অর্ডিন্যান্স-১৯৮৫, যা ২০০৭ সালে বাংলায় অনুদিত এর কার্যকারিতা জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেতু বিভাগের অধীনস্ত একটি স্বায়ত্বশাসিত সংস্থা। আর সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ২০০৮ সালে গঠিত হয় সেতু বিভাগ।

/ইএইচএস /এএইচ /

আরও খবর পড়ুন-

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ এখন ২৯ দশমিক ১ বিলিয়ন ডলার

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম