জুলহাজ ও তনয়ের ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১১:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১১:৫৫

জুলহাজ ও তনয়

মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮) এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ একথা জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, জুলহাজের মাথার একই জায়গায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। তনয়ের মাথার ওপরে ও ঘাড়ে একাধিকবার চাপাতি দিয়ে কোপানো হয়েছে। কাটাগুলো খুবই গভীর।

আরও পড়ুন: কলাবাগানে জোড়া খুন, ২ মামলা

সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ ও তনয়কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই ঘটনায় বাড়ির নিরাপত্তা কর্মীসহ আহত হয়েছেন আরও ২ জন। জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আপন খালাতো ভাই। কলাবাগানের তেঁতুলতলা গলির আছিয়া নিবাস নামের ৩৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

/জেইউ/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম