আন্দোলনের নামে হত্যাকারীরাই গুপ্তহত্যায় জড়িত: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:০৬

শেখ হাসিনা আন্দোলনের নামে যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তারাই গুপ্তহত্যার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির’ চতুর্থ সভায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।
দুই দিনের ব্যবধানে ঢাকা ও রাজশাহীতে একই কায়দায় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার তীব্র নিন্দা জানান তিনি।
সরকার এ ধরনের হত্যাকাণ্ড দেখতে চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই অপরাধীদের ধরতে পারবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সভা শেষে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
প্রেস সচিব বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেছেন, সুপরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। টার্গেট হচ্ছেন মসজিদের ইমাম, পুরোহিত, পাদ্রী। উদ্দেশ্য হচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। যারা উন্নয়ন চায় না তারাই এসব ঘটাচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

আরও পড়ুন: শফিক রেহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, তদন্তের মাধ্যমে শিগগিরই অপরাধীদের ধরা হবে।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা চাই না- বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ধর্মের নামে মানুষ হত্যারও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মের নাম করে আছর, মাগরিব নামাজ না পড়ে তারা মানুষ খুন করতে যায়। জঙ্গিদের কোনও ধর্ম ও সীমানা নেই।

ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে সোমবার বাংলাদেশি এক দম্পতির গুলিবিদ্ধ লাশ পাওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি যুক্তরাষ্ট্র সরকার এই হত্যার বিচার করবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে গুলি করে এক পরিবারের আট সদস্যকে হত্যারও নিন্দা জানান।

আরও পড়ুন: বাংলাদেশে আইএস আছে: বার্নিকাট

পিএইচসি/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম