সিমের বায়োমেট্রিক নিবন্ধনের সময় ২ মাস বাড়ানোর দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ২২:৫৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ২২:৫৪

সিমের বায়োমেট্রিক নিবন্ধনের সময় ২ মাস বাড়ানোর দাবি বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য দুই মাস সময় বাড়ানোর দাবি জানিয়েছে মোবাইল ব্যবহারকারী অধিকার সুরক্ষা ফোরাম। শুক্রবার এক যুক্ত বিবৃতিতে ফোরামের সভাপতি প্রকৌশলি জয়দেব দাশ ও সাধারণ সম্পাদক আহম্মেদ ফয়েজ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বহুজাতিক কোম্পানির মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে সিমের পুনঃনিবন্ধন প্রক্রিয়া ফোরাম সমর্থন করে না। তবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে ফোরাম গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানাচ্ছে।

সিমের বায়োমেট্রিক নিবন্ধনের সময় ২ মাস বাড়ানোর দাবি সিম পুনঃনিবন্ধনে গ্রাহকদের হয়রানি বন্ধে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের দৃষ্টি আকর্ষণ করে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরটির তথ্যমতে বর্তমানে দেশে ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার মোবাইল গ্রাহক আছেন। এত বিরাট সংখ্যার গ্রাহকের বায়োমেট্রিক সংগ্রহ করে সিম নিবন্ধন করা সময়ের ব্যাপার। গ্রাহকের তুলনায় আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিন সংখ্যার অপ্রতুলতা ও কর্মীদের অদক্ষতার কারণে অনেক গ্রাহক চেষ্টা করেও নিবন্ধন সম্পন্ন করতে পারেননি। এছাড়া গ্রাহক প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে।
বিবৃতিতে তারা আরও বলেন, ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এসব বিষয়ে আরও যত্নবান হবেন বলে ফোরাম মনে করে। গ্রাহকদের অর্থেরই একটি অংশ অপারেটর কোম্পানিগুলো সরকারকে রাজস্ব হিসেবে দেয়। তাই সরকার, মন্ত্রী ও বিটিআরসির উচিৎ গ্রাহকদের স্বার্থকেই সবকিছুর আগে বিবেচনা করা।

আরও পড়তে পারেন: আরও সময় চায় মোবাইলফোন অপারেটরগুলো, সিদ্ধান্ত শনিবার

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের