তাপদাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নামলো স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ নগর জীবনে বৈশাখের বৃষ্টিতে স্বস্তি মিলেছে নগরবাসীর।
রবিবার সন্ধ্যার পর বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা শহরকে।
দীর্ঘদিন তাপদাহ থাকার পর রবিবার সন্ধ্যার এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে ওঠেন নগরবাসী। তবে শুধু রাজধানীতেই নয়, বৃষ্টির খবর এসেছে গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, যশোর, চুয়াডাঙা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে।
তীব্র রোদের জ্বালা জুড়াতে রাজধানীতে অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। তবে আকস্মিক এই বৃষ্টিতে ভোগান্তিতেও পড়েছেন কেউ কেউ। বৃষ্টির স্বস্তির মধ্যেও ঢাকার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছ ও বিলবোর্ড ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
/এমও/এসএনএইচ/








