অবৈধভাবে আসছে ভারতের ‘বিষাক্ত সুন্দরী’

সেলিম রেজা, বেনাপোল
০৩ মে ২০১৬, ২১:২৯ আপডেট : ০৩ মে ২০১৬, ২১:২৯

ভারতীয় আম বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছে ভারতের ‘বিষাক্ত’ রাসায়নিক মেশানো সুন্দরী আম। বেনাপোলসহ আশপাশের বাজারগুলোতে মিলছে হলুদ আভা এবং বোঁটার দিকে টকটকে লাল রংয়ের এ আম, যা দেখলে যে কারও মুখে জল আসবে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা থরে থরে সাজিয়ে রেখেছেন আমগুলো। দিনের পর দিন দোকানে সাজানো থাকা আমগুলোর গা কুঁচকে গেলেও বিষাক্ত রাসায়নিকের প্রভাবে তা নষ্ট হচ্ছে না।
বেনাপোল বাজারের ফল ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, ভারতের মাদ্রাজ থেকে এ আম বাংলাদেশে আনা হয়। সেখানকার ব্যবসায়ীরা বিষাক্ত রাসায়নিক স্প্রে করে ফলের রং উজ্জ্বল ও পাকানোর ব্যবস্থা করে। এরপর ফরমালিন দিয়ে আমগুলো সজীব রাখে।
শার্শার এক ফল ব্যবসায়ী হজরত আলী বলেন, আমের মৌসুম শুরুর আগেই যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে ‘চোরাই পথে’ বাংলাদেশে এ আম আনা হয়। বাজারে আগাম আম দেখে অনেকেই একটু বেশি দামে এ আম কিনতে চায়। প্রতি কেজি আম বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়।
ফাহমিদা আক্তার নামে এক ক্রেতা বলেন, বাজারে এখনও দেশি আম আসেনি, তাই বেশি দাম দিয়েই ভারতীয় আম কিনেছি। তবে এতে রাসায়নিক বিষ দেওয়া কী না সেটা বুঝতে পারছি না।

বেনাপোল পৌর স্যানেটারি ইন্সপেক্টর (পরিদর্শক) রাসিদা খাতুন বলেন, ভারত থেকে আসা আমসহ বিভিন্ন ফলের ক্যামিক্যাল পরীক্ষা করার ব্যবস্থা না থাকায় তারা বাজারগুলোতে অভিযান চালাতে পারছেন না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম বলেন,উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ধাকায় স্থানীয়ভাবে ফলে রাসায়নিক ব্যবহার করা হয় না।

বেনাপোল বাজারের ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার বলেন, বৈধভাবে আমদানি করলে লাভ না হওয়ায় অবৈধপথেই এ আম বাংলাদেশে আসছে।

আরও পড়ুন: ইসির অনুমতি ছাড়াই এসপি হারুন গাজীপুরে পুনর্বহাল

/এসএনএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী