
২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে। এ উপলক্ষে শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এদিন দুপুর ১টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত কয়েক বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় এবারও তাই করা হচ্ছে।
এবার মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থীর পরীক্ষা দিয়েছে। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
/আরএআর/এসটি/








