‘শেষ দেখা’র পর বেরিয়ে গেলেন নিজামীর স্বজনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৬, ২১:৩৫আপডেট : ১০ মে ২০১৬, ২১:৪৩

নিজামীর স্বজনরা ফাঁসি কার্যকরের প্রস্তুতির মধ্যেই শেষ দেখা করে কারাগার থেকে বেরিয়ে এসেছেন মতিউর রহমান নিজামীর পরিবারের সদস্যরা। তারা ৭টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করে রাত সাড়ে নয়টায় বের হয়ে আসেন। কোনও স্বজনই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
তবে নিজামীর আইনজীবী মোস্তফা বের হয়ে বলেন, কিছু বলার থাকলে তা পরে বলা হবে। 

এর আগে সন্ধ্যায় ছয়টা ৩৫ মিনিটে রাজধানীর বনানীর জে ব্লকের ১৮ নম্বর রোডের ৬০ নম্বর বাড়ি ‘মিশন নাহার’ থেকে তিনটি গাড়িতে করে কারাগারের পথে রওনা হন নিজামীর পরিবারের সদস্যরা।
স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, পুত্রবধূ, দুই নাতি, মেয়ে মহসীনা ফাতিমা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ ৮ জন নিকটাত্মীয় ছিলেন।
প্রথমে একটি কালো পাজেরো (ঢাকা মেট্রো-চ১৬-০২৫৭) কারা ফটকের সামনে এসে দাঁড়ায়। দ্বিতীয়টি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ১১-৮৬৩৮) এবং সবশেষে আরেকটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫৩-১৪৬৪৯) কারাফটকের সামনে এসে থামে।
গাড়ি থেকে নেমে কারাগারে প্রবেশের সময় নিজামীর দুই স্বজন ‘ভি’ চিহ্ন (জয়সূচক) চিহ্ন প্রদর্শন করেন। এ সময় কেউ কোনও কথা বলেননি।
এর আগে নিজামীর সঙ্গে দেখা করার জন্য পরিবারের সদস্যদের জানিয়েছিলো কারা কর্তৃপক্ষ। সেই মোতাবেক নিজামীর সঙ্গে তারা দেখা করতে আসেন।

আরও পড়ুন: এবার ‘ভি’ চিহ্ন দেখালেন নিজামীর স্বজনরা

জেইউ/ইউআই/এআরআর/সিএ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম