১৪ বিলে রাষ্ট্রপতির সম্মতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৯:৫৬আপডেট : ১২ মে ২০১৬, ২০:০৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত দশম অধিবেশনে পাস হওয়া ১৪টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার পরিচালক এ এম মোতাহের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির সম্মতির পর বিলগুলো আইনে পরিণত হলো।
সম্মতি দিয়ে স্বাক্ষর করা বিলগুলোর মধ্যে রয়েছে, আর্মি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, ক্যাডেট কলেজ (সংশোধনী) বিল-২০১৬, এয়ার ফোর্স (সংশোধনী) বিল-২০১৬, সিভিল কোর্টস (সংশোধনী) বিল-২০১৬, কোর্ট ফি (সংশোধনী) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, দ্য প্রেসিডেন্টস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, দ্য প্রাইম মিনিস্টার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, স্পিকার-ডেপুটি স্পিকার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, দ্য মিনিস্টার, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬ এবং মেম্বরস অব পার্লামেন্টস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬।

আরও পড়তে পারেন: বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

দশম জাতীয় সংসদের দশম অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ মে শেষ হয়। ৯ কার্যদিবসের এই অধিবেশনে এই বিলগুলো পাস হওয়ার পাশাপাছি কয়েকটি বিল উত্থাপিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম