জুলহাজ-তনয় হত্যাকাণ্ড: আনসারুল্লাহ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১০:০১আপডেট : ১৫ মে ২০১৬, ১১:৫২

জুলহাজ ও তনয়

ইউএসএইডের কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার যুবকের নাম শরিফুল ইসলাম শিহাব (২৮)। ১৯৯৮ সাল থেকে তিনি হরকাতুল জেহাদের সদস্য ছিলেন। ২০১৫ সালে তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন।

আরও জানানো হয়, শিহাবকে গত ১২ মে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে আরও অভিযান চালানো হয়। শনিবার তাকে ঢাকায় আনা হয়। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ব্যাগ, একটি পেনড্রাইভ পাওয়া গেছে।

গত ২৬ এপ্রিল (সোমবার) বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কলাবাগানের তেতুলতলা গলির আছিয়া নিবাস নামের ৩৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যাওয়ার সময় তারা নারায়ে তাকবীর ও আল্লাহু আকবার বলে শ্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, খুনিরা সংখ্যায় ছিল ৫ জন।

নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। জুলহাজ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। ‘লোকনাট্য’ থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

আরও পড়ুন: মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিশপ্ত সড়ক!

/এআরআর/এসটি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি