শবে বরাতের রাতে চট্টগ্রামে দুই খুন

চট্টগ্রাম প্রতিনিধি
২৩ মে ২০১৬, ১৯:৫১আপডেট : ২৩ মে ২০১৬, ১৯:৫১

খুন পবিত্র শবে বরাতের রাতে চট্টগ্রামের দুটি উপজেলায় দুটি খুনের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া ও চান্দনাইশ উপজেলায় এ দুটি খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মৃত বাছা মিয়া মুনশির ছেলে রফিক আহমদ (৫৮) এবং চান্দনাইশ উপজেলার হাজিরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. নাসির উদ্দিন (৫৫)।

নিহত রফিকের পরিবারের বরাত দিয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, জমি নিয়ে বিরোধের জের করে প্রতিবেশীরা রফিককে পিটিয়ে হত্যা করেন। প্রতিবেশী ফরিদ আলমের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল রফিকের। শবে বরাতের রাতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ফরিদ আলমের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অপর ঘটনায় চান্দনাইশ উপজেলার জয়ার মনসেফ বাজার এলাকায় নাসির উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর জানান, স্থানীয়রা বিকাল ৪টার দিকে নাসিরের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এএসপি জানান, তিনি এলাকার একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিশ্চিত হয়েছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। শবে বরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মধ্যরাতে দুর্বৃত্তরা হয়ত তাকে গলাকেটে হত্যা করে ফেলে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ হত্যার উদ্দেশ্য ও হত্যকারীদের গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান এএসপি।
আরও পড়তে পারেন: 
জলবাযু পরিবর্তন: দুর্যোগ ঝুঁকিতে খুলনার উপকূলবর্তী ৩ লাখ মানুষ
ধর্ষণ মামলা করায় কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

/এএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি