বিচারাধীন মামলা বিচারিক আদালতে পাঠানো যাবে না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৪:৩৭আপডেট : ৩০ মে ২০১৬, ১৫:০১

হাইকোর্ট হাইকোর্টে বিচারাধীন দেওয়ানি আপিল মামলাগুলো তিন মাসের মধ্যে বিচারিক আদালতে ফেরত না পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ। সোমবার এ আদেশ দেন তার।

একইসঙ্গে সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধন করে দেওয়ানি আদালতের বিচারকদের আর্থিক এখতিয়ার বৃদ্ধির ফলে হাইকোর্টের বিচারাধীন আপিল মামলাগুলো বিচারিক আদালতে পাঠানোর বিধান কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্টের রেজিস্ট্রারকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সিভিল কোর্টস অ্যাক্ট-১৮৮৭ সংশোধন করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে সরকার। সংশোধিত আইন অনুযায়ী এখন একজন সহকারী জজ দুই লাখের পরিবর্তে ১৫ লাখ, সিনিয়র সহকারী জজ চার লাখের পরিবর্তে ২৫ লাখ এবং জেলা জজ পাঁচ লাখের পরিবর্তে পাঁচ কোটি টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারবেন। 

সংশোধিত এই আইনের ৪ (৩) ধারায় বলা হয়েছে, সংশোধিত আইনের ফলে উপরোক্ত মূল্যমানের হাইকোর্টে বিচারাধীন আপিলগুলো শুনানি ও নিষ্পত্তির জন্য জেলা জজ আদালতে ফেরত যাবে।

আইনের এই ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ব্যারিস্টার সাইদুল আলম খান, ব্যারিস্টার আবদুল্লাহ আল সাঈদ ও ব্যারিস্টার শুভ্রদেব রাতুল। আবেদনে বলা হয়, সংশোধিত এই আইনের ফলে বিচারপ্রার্থী জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ হাইকোর্টের বিচারাধীন আপিলগুলো শুনানি ও নিষ্পত্তির জন্য নিম্ন আদালতে ফেরত গেলে সেখানে বিচারের একটি ধাপ বাড়বে। সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইদুল আলম খান। 

আরও পড়ুন- 

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি মঙ্গলবার
রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তার নাম

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান